আমার ছোট্ট রঙিন প্রজাপতি: কন্যার জন্মদিনে পরী মণি

ঢাকাই চলচ্চিত্রের লাস্যময়ী নায়িকা পরী মণি। তার দত্তক কন্যা প্রিয়মের জন্মদিন উপলক্ষে ভাগ করে নিলেন ভালোবাসা আর আবেগে ভরা কিছু মুহূর্ত। বিশেষ দিনটি ছোট পরিসরে উদযাপন করলেও তার প্রকাশ ছিল আন্তরিকতায় ভরা। মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন পরী মণি। সেখানে ধরা পড়ে মা ও মেয়ের স্নিগ্ধ সময় হাসি আর ভালোবাসার সহজ প্রকাশ।  প্রকাশিত ছবিতে দেখা যায় নীল সাদা বেলুনে সাজানো একটি ব্যাকড্রপের সামনে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন পরী মণি। সামনে রাখা থিম কেক। পুরো আয়োজনজুড়ে ছিল পারিবারিক উষ্ণতা ও ঘনিষ্ঠতার ছাপ। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরী মণি লিখেছেন, ‘আমার মা আমার ছোট্ট রঙিন প্রজাপতি। আমার বাচ্চা আম্মু তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি বার্থডে আমার পুতুল।’ মেয়েকে ঘিরে এই ভালোবাসার প্রকাশ ছুঁয়ে গেছে ভক্ত ও অনুরাগীদেরও। ছবিগুলো প্রকাশের পর থেকেই প্রিয়মকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তারা। কাজের ব্যস্ততার মাঝেও সন্তানদের সময় দেওয়ার বিষয়ে সব সময় সচেতন পরীমণি। ছেলে পুণ্য ও কন্যা প্রিয়মকে নিয়েই এখন তার ছোট্ট সংসার।

Related articles

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক বিশ্বতান টীম।

আনন্দ সাংস্কৃতিক অঙ্গনের সোনালি দিনের সিনেমার গানগুলো অনুষ্ঠানে আন্তর্জাতিক...

অন্যের বিয়ে সাজাতেন নুরু, এবার নিজের মেয়ের বিয়েতে বানালেন স্বপ্নের তোরণ

অন্যের বিয়ে সাজাতেন নুরু, এবার নিজের মেয়ের বিয়েতে বানালেন...

মুক্তি পাচ্ছে আরজু-শিরিন শিলার ‘ভালোবাসি তোমায়’

ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত রোমান্টিক...

ঈদে আসছে শাকিবের ‘রকস্টার’, যা বলছে প্রযোজনা প্রতিষ্ঠান

মিডিয়াকম লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু এবং প্রধান...

ঈদে আসছে আদর-পূজার ‘নাকফুলের কাব্য’

আসছে ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া...