
ড. মাহফুজুর রহমানের মূল পরিকল্পনা ও ভাবনায় নির্মিত রোমান্টিক ঘরানার সিনেমা ‘ভালোবাসি তোমায়’। শুক্রবার (৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার প্রকাশ ও প্রমোশন অনুষ্ঠান। এতে সিনেমাটির শিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
মজুমদার ফিল্মসের ব্যানারে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছেন ফারুক হোসেন মজুমদার। সিনেমাটির সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আনোয়ার শিকদার।
কায়েস আরজু ও শিরিন শিলা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন একাধিক পরিচিত শিল্পী। প্রেম, সম্পর্ক ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত ‘ভালোবাসি তোমায়’ নিয়ে আশাবাদী সিনেমাটির নির্মাতা ও কলাকুশলীরা।
আগামী ১১ সেপ্টেম্বর দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। মুক্তির আগে প্রকাশিত ট্রেইলার দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।যেসব সিনেমা হলে ভালোবাসি তোমায় দেখা যাবে ,সিনেমা হলের লিস্ট দেওয়া হল

