ফেনীতে বাস উ’ল্টে কাস্টমস কর্মকর্তা নি’হ’ত, আ’হ’ত ১০

নিজস্ব প্রতিবেদক, ফেনী:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস উল্টে মো. আবদুল আলিম (৪০) নামের এক কাস্টমস কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন।
​গতকাল রবিবার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টা ২০ মিনিটের দিকে মহাসড়কের লালপোলস্থ স্টার লাইন ফিলিং স্টেশনের পাশে এই দুর্ঘটনা ঘটে।
​নিহত আবদুল আলিম সিলেট কাস্টমস অ্যান্ড ভ্যাট অফিসের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার বাসিন্দা।
​প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রামমুখী লেনে চলন্ত অবস্থায় একটি অজ্ঞাতনামা ট্রাক হুট করে ব্রেক করে। এ সময় পেছনে থাকা দ্রুতগতির শ্যামলী পরিবহনের বাসটি চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের ডান পাশের রোড ডিভাইডারের ওপর সজোরে উল্টে যায়।
​দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাস্টমস কর্মকর্তা আবদুল আলিমের মৃত্যু হয়।
​এদিকে এই দুর্ঘটনার ফলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের দীর্ঘ আড়াই ঘণ্টার প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদ্যে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা: কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে...

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের সব গেট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ​কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় এর ১৬টি...