নেপালে বন্যায় ১,৩০০ জনের বেশি মৃ’ত্যু: দেশজুড়ে পালিত হচ্ছে জাতীয় শোক

ডেস্ক নিউজ:
স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রাণ হারানো মানুষের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন করছে নেপাল। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আজ সোমবার দেশটির সব সরকারি দপ্তর এবং বিদেশে অবস্থিত নেপালি দূতাবাসগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
​গত গত ২৬ আগস্ট দেশটিতে এই প্রলয়ঙ্করী দুর্যোগ আঘাত হানে। দুর্যোগের ১৩তম দিনে এসে নেপালি পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৩৪০ জনের অধিক মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে।
​এদিকে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকলেও এখনও ৩ হাজার ৯৯২ জন নিখোঁজ রয়েছেন। তবে নিখোঁজদের সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার তথ্যের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে। নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকর্মীরা দিনরাত তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
​ভয়াবহ এই প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোকে স্তব্ধ পুরো দেশ। শোকাবহ এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে গভীর বিষাদ।

Related articles

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রতিনিধিত্ব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রতিনিধিত্ব।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের...

লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬

লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ চট্টগ্রাম...

গরুর মাংস পছন্দের কথা বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদকবাংলাদেশের খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংস...