কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদ্যে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা: কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদে পড়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ওই শিক্ষার্থীরা একটি বাসযোগে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দাউদকান্দির জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা শিক্ষার্থীরা আহত হন।
​দুর্ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় আহত শিক্ষার্থীদের উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
​বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নয়ন দে জানান, আহত ২৪ শিক্ষার্থীর মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
​আহত শিক্ষার্থীদের তালিকা:
দুর্ঘটনায় আহত শিক্ষার্থীরা হলেন—ইমন হাসান (২৩), আরিফ হোসেন (২৩), সফিকুল ইসলাম (২৩), মালিহা আক্তার (২৩), জাওয়াত (২৩), ফেরদৌস (২৩), মিলি আক্তার (২৩), মিনহাজ উদ্দিন (২৩), মরুছালিন আক্তার (২৩), তাছলিমা আক্তার (২৩), হুমায়রা আক্তার (২৩), মিলা আক্তার (২৩), মিনা আক্তার (২৩), নিসা আক্তার (২৩), তানজিনা আক্তার (২৩), সাদিয়া আক্তার (২৩), তাসফিয়া আক্তার (২৩), আরিফুল ইসলাম (২৩), রাজিব মিয়া (২৩), জান্নাতুল মাওয়া (২৩), মারিয়াম (২৩), তানহা আক্তার (২৩), সাইদুর রহমান (২৩) এবং নাজমুল হাসান (২৩)।
​এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগের ছায়া নেমে এসেছে। চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেছেন সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...

ফেনীতে বাস উ’ল্টে কাস্টমস কর্মকর্তা নি’হ’ত, আ’হ’ত ১০

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস...

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ের সব গেট বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ​কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমে যাওয়ায় এর ১৬টি...