শিশু ফাহিমা আক্তার হ’ত্যা মামলায় একমাত্র প্রধান আসামি জাকির হোসেনকে মৃ’ত্যু’দ’ণ্ড দিয়েছেন আদালত

সিলেটের আলোচিত শিশু ফাহিমা আক্তার হত্যা মামলায় প্রধান আসামি জাকির হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
​বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) সিলেট মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামি জয়নাল আবেদীন ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।
​আদালত সূত্রে জানা যায়, চার বছরের শিশু ফাহিমা চলতি বছরের গত ৬ মে নিখোঁজ হয়। এর দুদিন পর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের তদন্তে নেমে নিহতের চাচা জাকির হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
​তদন্ত শেষে মাত্র তিন মাসের মধ্যে অত্যন্ত দ্রুততার সঙ্গে মামলার বিচার কার্যক্রম শেষ করে আদালত এই রায় প্রদান করেন।

Related articles

স্বামী-স্ত্রীকে একই কর্মস্থলে রাখার চেষ্টা করা হচ্ছে: সংসদে সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিতে কর্মরত স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই...

অটোরিকশার সংবাদ সম্মেলনে বুমের ভিড়, রোবটিক সার্জারিতে একটি মাইক্রোফোন!

জাহেদুল ইসলাম শ্রাবণ:বাংলাদেশে প্রথমবারের মতো রোবটিক সার্জারির মতো যুগান্তকারী...

ছবি ছাড়া এনআইডি পাওয়ার রিট খারিজ, পরিচয়পত্রে ছবি থাকার বাধ্যবাধকতা বহাল

নিজস্ব প্রতিবেদকছবি ছাড়া শুধু বায়োমেট্রিক ফিচার ব্যবহার করে...