সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা জারি

সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে উচ্চপদস্থ কর্মকর্তাদের বিদেশ সফরে নতুন জরুরি নির্দেশনা জারি করেছে সরকার। এ নির্দেশনা অনুযায়ী, অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের এখন থেকে বিদেশ ভ্রমণের সময় বিমানে বিজনেস, ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে বাধ্যতামূলকভাবে ইকোনমি ক্লাসে ভ্রমণ করতে হবে। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি, স্বায়ত্তশাসিত, স্ব-শাসিত, সংবিধিবদ্ধ ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অতিরিক্ত সচিব বা সমপর্যায়ের সব কর্মকর্তাই এই নির্দেশনার আওতায় থাকবেন। এর আগে ২০১২ সালের ৯ অক্টোবর জারি করা অর্থ বিভাগের অফিস স্মারকের অনুচ্ছেদ ২১(খ)-এ সরকারি কাজে বিদেশ ভ্রমণের সময় বৈদেশিক মুদ্রায় দৈনিক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধার বিধান ছিল। নতুন এই নির্দেশনার মাধ্যমে সেই বিধানে পরিবর্তন এনে ইকোনমি ক্লাসে ভ্রমণ বাধ্যতামূলক করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ২৯ এপ্রিল ২০২৬ তারিখের পত্রের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়েছে। এতে অর্থ বিভাগের উপসচিব র. হ. ম. আলাওল কবির স্বাক্ষর করেছেন।

Related articles

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায়...