গাছের আড়ালে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা, হাতে ছিল বন্দুক, কিরিচ

গাছপালার আড়ালে অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল ১২ সদস্যের একদল তরুণ। বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে থাকা এই দলের সদস্যদের হাতে ছিল বন্দুক, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র। তবে অভিযানের আগেই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। পরে ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদার্শা ইউনিয়নের এজাহার শিকদারের আকাশমণি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলেন—কক্সবাজার সদর উপজেলার খুরুসকুল গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ রাশেদ (১৮), চট্টগ্রামের রাউজান উপজেলার মোহাম্মদ মজনুর ছেলে মো. আকিব (২০) এবং একই উপজেলার আইয়ুব আলীর ছেলে মোহাম্মদ রবিন (২৫)। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি (দেশীয় বন্দুক), একটি একনলা বন্দুক, একটি ধারালো কিরিচ ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিনজন ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। তারা ১২ সদস্যের একটি পেশাদার ডাকাতদলের সঙ্গে জড়িত বলে জানা গেছে। পরে তাদের আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদ্যে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা: কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে...

ফেনীতে বাস উ’ল্টে কাস্টমস কর্মকর্তা নি’হ’ত, আ’হ’ত ১০

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস...