
চট্টগ্রাম পতেঙ্গা থানা এনসিপি কতৃক মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীতে জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক এবং পতেঙ্গা থানা আহ্বায়কসহ স্থানীয় এনসিপি, ছাত্রশক্তি, যুবশক্তি, শ্রমিকশক্তির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাম্পেইন পূর্ববর্তী ব্রিফিংয়ে রাফি চট্টগ্রাম শহরের বর্তমান ডেঙ্গু আক্রান্তেের সংখ্যা এবং চলতি বছরের সকল পরিসংখ্যান তুলে ধরেন। সিটি মেয়রকে উদ্দেশ্য করে বলেন, ক্লিন সিটি, গ্রীন সিটির কথা শুধু মুখে বললে হবে না, কাজকর্মে বাস্তবায়ন করতে হবে। আপনি ক্লিন সিটি, গ্রীন সিটির কথা বলে মুখে ফেনা তুলে ফেলছেন আর এদিকে নগরীর মানুষ ডেঙ্গুর প্রকোপে মৃ'ত্যুর মুখে দাঁড়িয়ে আছে। হাসপাতাল গুলোতে গেলেই তা বুঝতে পারবেন।