বাসকের সিনিয়র ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের আব্দুল মান্নান খান জানু

বাসকের সিনিয়র ভাইস- চেয়ারম্যান নির্বাচিত হলেন মিরসরাই উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের আব্দুল মান্নান খান জানু

সেলিম চৌধুরী |স্টাফ রিপোর্টার অপরূপ টিভি চট্টগ্রাম :

বাংলাদেশ আইন সহতা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক) এর কেন্দ্রীয় কমিটি সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ১ নং করেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জয়পুর পূর্ব জোয়ার গ্রামের মুসা হাজী মুন্সিবাড়ির মৃত আবু তৈয়বের বড় সন্তান আব্দুল মান্নান খান জানু ।
সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত বর্ধিত সভায় তাকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস- চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান প্রভাতী রানী বিশ্বাস কবিতা, সভায় প্রধান উপদেষ্টা আলহাজ্ব তুহিনুর রহমান নুরু হাজী, উপদেষ্টা জসিম সরদার, নির্বাহী পরিচালক মোতালেব খান প্রশাসন এর রেজাউল করিম( অর্থ) মনি মোহন বিশ্বাস, পরিচালক রফিক চিশতী, বাবুল সরদার, সন্তোষ চন্দ্র দাস, দ্বীন ইসলাম, ফারুক হোসেন, রাজিব সেলিম মাইজভান্ডারী, ঝন্টু মল্লিক সাহা, সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি ২০১২ সাল থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবী ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড ও দক্ষতার স্বীকৃতি হিসেবে এই গুরুত্বপূর্ণ এই দায়িত্ব দেয়া হয়েছে বলে সংশ্লিস্টরা জানান। নতুন দায়িত্ব পেয়ে অসহায় মানুষের সেবায় নিজেকে উৎস্বর্গ করেছেন বলে তিনি জানান। দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে সদা প্রস্তুত থাকবে বলে আসা করছেন সংস্থাটির সকল নেতৃবৃন্দ ।

Related articles

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫মোঃ রেজাউল করিম কক্সবাজার...

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফুটালেন এমপি রাসেল

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফুটালেন এমপি রাসেলমোঃ...

বুকফাটা আর্তনাদ: এক রাতেই গুঁড়িয়ে গেল শারীরিক প্রতিবন্ধী কৃষক মনিরুলের সব স্বপ্ন।”

বুকফাটা আর্তনাদ: এক রাতেই গুঁড়িয়ে গেল শারীরিক প্রতিবন্ধী কৃষক...

মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।

মাননীয় মেয়র/প্রধান নির্বাহী কর্মকর্তা/নির্বাহী প্রকৌশলী কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।আবেদনকারী:,,,, বিশেষ প্রতিনিধি...