
চকরিয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
মোহাম্মদ আরিফ
জেলা প্রতিনিধি, কক্সবাজার
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে উদযাপন ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারের চকরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে চকরিয়া উপজেলা মহনা হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) শফিউল আলম ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বরইতলী ২ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক পণ্ডিত মিঠন আচার্য, চকরিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের প্রধান উপদেষ্টা এস তরুণ শীল, সভাপতি রনধীর দাশ, সাধারণ সম্পাদক সুনীল দাশ মহাজন, অর্থ সম্পাদক হিমাসু সুশীল, চকরিয়া পৌরসভা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি লিটন দাশ ও সাধারণ সম্পাদক লালন শর্মা কাকনসহ বিভিন্ন রাজনৈতিক, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগ, ফায়ার সার্ভিস, আনসারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন।
সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে মিলেমিশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে হবে। পূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

