জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি

এক বছরের ব্যবধানে দেশে জ্বালানি তেল আমদানিতে ব্যয় বেড়েছে দ্বিগুণের বেশি। গত অর্থবছরে বিপিসির ইতিহাসে রেকর্ড পরিমাণ ১০ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে জ্বালানি তেল আমদানি করা হয়, যা আগের অর্থবছরের ৫ দশমিক ১৪ বিলিয়ন ডলারের তুলনায় ১০৭ শতাংশ বেশি। মোট পণ্য আমদানি ব্যয়ের ১৪ শতাংশের বেশি এখন জ্বালানির পেছনে যাচ্ছে। জ্বালানি তেল আমদানির ব্যয় মেটাতে একের পর এক উন্নয়ন প্রকল্পের তহবিল থেকে অর্থ সরিয়ে নিচ্ছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়া, দেশের বাজারে দীর্ঘদিন দাম অপরিবর্তিত থাকা এবং আমদানি পর্যায়ে করের বোঝা বৃদ্ধির কারণে রাষ্ট্রীয় জ্বালানি সংস্থাটির নগদ অর্থের ওপর চাপ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সংরক্ষিত প্রায় ২১ হাজার কোটি টাকার তহবিলের বড় অংশই আমদানি ব্যয় মেটাতে ব্যবহার করতে হয়েছে বলে বিপিসির দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন।

Related articles

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায়...