গরুর মাংস পছন্দের কথা বলে সমালোচনার মুখে বিশ্বজিৎ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের খাবারের প্রশংসা করতে গিয়ে গরুর মাংস পছন্দের কথা বলায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছেন টালিউডের বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। শুটিংয়ের কাজে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।

সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের কোন বিষয়টি তার ভালো লাগে জানতে চাইলে বিশ্বজিৎ দেশটির মানুষ, আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন। এরপর প্রিয় খাবার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গরুর মাংস ও ইলিশ মাছ তার পছন্দ। বাংলাদেশে পৌঁছে দুপুরে মাংস-ভাত খেয়েছেন এবং রাতে গরুর মাংস খেতে যাওয়ার কথাও জানান তিনি।

তার এই বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকে সমালোচনা করেন। কেউ কেউ তাকে ডিম ছোড়ার হুমকিও দিয়েছেন। তবে আরেক দল বিশ্বজিতের পক্ষ নিয়ে বলছেন, কে কী খাবেন, সেটি ব্যক্তিগত রুচির বিষয়।

এর আগে বাংলাদেশের রান্না নিয়ে সুদীপা চট্টোপাধ্যায়ের একটি ভিডিও ঘিরেও একই ধরনের বিতর্ক হয়েছিল।

Related articles

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রতিনিধিত্ব।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আয়োজিত নৈশভোজে বাংলাদেশের প্রতিনিধিত্ব।মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের...

লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬

লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ চট্টগ্রাম...

ভারত তেল কেনে নিজের জন্য, আমাদের সাহায্য করার জন্য নয়: রুশ রাষ্ট্রদূত

ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে নয়, বরং দেশের ১৪০ কোটি...