যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদ সচিবালয় থেকে গঠিত বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন চট্টগ্রাম-৯ আসনের সম্মানিত সংসদ সদস্য আবু সুফিয়ান।
​৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত প্রজ্ঞাপন ও সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সংসদীয় এই গুরুত্বপূর্ণ কমিটিতে তাঁর অন্তর্ভুক্তি এলাকার সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী এবং ক্রীড়া অঙ্গনের সাথে জড়িত সংশ্লিষ্ট মহলে আনন্দের জোয়ার বয়ে এনেছে।
​সংশ্লিষ্টরা মনে করছেন, সংসদ সদস্য আবু সুফিয়ানের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনসেবারনিষ্ঠা যুব ও ক্রীড়া খাতের উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন গতি আনবে। বিশেষ করে চট্টগ্রাম-৯ আসনের তরুণ সমাজ, খেলাধুলা ও যুব উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে তাঁর এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
​মনোনীত হওয়ার পর প্রতিক্রিয়ায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, তিনি দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং ক্রীড়া খাতের সার্বিক উন্নয়নে সংসদীয় কমিটির মাধ্যমে জোরালো ভূমিকা পালন করবেন।

Related articles

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতমোঃ মিনারুল ইসলাম চুুয়াডাঙ্গা জেলা...

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যে দামুড়হুদায়...