চসিকের ভেজালবিরোধী অভিযান: পাথরঘাটায় ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৪ আগস্ট ২০২৬ খ্রি.
​নগরের পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। সোমবার (২৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
​অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার ফ্রিজে একত্রে রাখা, খাদ্যপণ্যে রাসায়নিক ব্যবহার এবং দোকানের সামনে ময়লা-আবর্জনার স্তূপ করে রাখার অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ:
​মিশুক রেস্তোরাঁ এন্ড বিরানি হাউস (বান্ডেল রোড): ২০ হাজার টাকা জরিমানা।
​চট্টলা হোটেল এন্ড সুইটস (মিরিন্ডা লেইন): ১০ হাজার টাকা জরিমানা।
​টেস্টি বেকারি (ব্রিকফিল্ড রোড): ১০ হাজার টাকা জরিমানা।
​জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে চসিক কর্তৃপক্ষ। অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) সদস্যরা ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা করেন।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদ্যে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা: কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে...

ফেনীতে বাস উ’ল্টে কাস্টমস কর্মকর্তা নি’হ’ত, আ’হ’ত ১০

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস...