নিজের বিয়ে থামিয়ে ক্যাটারিংকর্মীদের চিকিৎসা দিলেন নববধূ চিকিৎসক

ভারতের কেরালায় নিজের বিয়ের অনুষ্ঠান চলার মাঝেই অসুস্থ ক্যাটারিংকর্মীদের চিকিৎসা দিয়ে মানবিকতার নজির গড়েছেন নববধূ চিকিৎসক ডা. শিরিন সুবায়ের। বিয়ের আনুষ্ঠানিকতা চলাকালে ক্যাটারিং দলের দুই নারী অসুস্থ হয়ে পড়লে সাময়িকভাবে অনুষ্ঠান থামিয়ে তাদের প্রাথমিক চিকিৎসা দেন তিনি। একজনের নাক দিয়ে রক্তপাত শুরু হলে তাকে সামনের দিকে ঝুঁকে বসিয়ে নাকের নরম অংশ ১০ থেকে ১৫ মিনিট চেপে ধরার পরামর্শ দেন শিরিন। অন্যজন মাথা ঘোরা ও দুর্বলতার কথা জানালে তাকে পা উঁচু করে শুইয়ে দেওয়া হয়। শিরিন বর্তমানে ভাল্লুভানাড হাসপাতালে জরুরি চিকিৎসাবিদ্যায় প্রথম বর্ষের এমডি শিক্ষার্থী। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

Related articles

এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঈদগাঁও মডেল হাসপাতাল

এক বছরে ১২ লক্ষাধিক টাকার বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান,...

ঈদগাঁওয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান: পরিষ্কার করা হলো বাজারে অলিগলি

মোবারক হোসাইন,দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে...

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে আগামী ২ সেপ্টেম্বর দেশে ফিরছেন মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় উন্নত চিকিৎসা শেষে আগামী...