
ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সাতকানিয়া উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) কেরানীহাটে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ মুজিবুর রহমানের নেতৃত্বে মিছিলটি কেরানীহাট থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
মিছিলে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোজাম্মেল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সদস্য হাজী রফিকুল আলম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী সেলিমুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা তসলিম উদ্দিন চৌধুরী, উপজেলা কৃষকদলের আহ্বায়ক হাফেজ আহমদ, উপজেলা বিএনপি নেতা মনজুর সওদাগর, উত্তর সাতকানিয়া বিএনপি নেতা ফরিদুল আলম, গাজী ফোরকান, পৌরসভা বিএনপি নেতা মোরশেদুল আলম (টিপু), বিএনপি নেতা নেজাম উদ্দিন, জহির উদ্দিন জ্বালা, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. শফি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ ইমরান, সহ-প্রচার সম্পাদক সোলেমান বাবুল ও আবু তৈয়ব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, আনিসুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মিজান, আব্দুল আউয়াল খোকন, মো. ফরহাদ, মো. আরাফাতসহ উপজেলা, পৌরসভা ও উত্তর সাতকানিয়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

