
ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া গুজবের জেরে স্পেনের সেউতা সীমান্তে কয়েক দিনের মধ্যে প্রায় ৬০ হাজার মরোক্কান অভিবাসীর ঢল নামে। সামাজিক মাধ্যমে দাবি করা হয়, মরক্কো-স্পেন সীমান্ত খুলে দেওয়া হয়েছে, যা বিশ্বাস করে হাজারো মানুষ ইউরোপে প্রবেশের আশায় সীমান্তের দিকে ছুটে যায়। এতে সীমান্ত এলাকায় হুড়োহুড়ি, পদদলিত হওয়া ও পানিতে ডুবে অন্তত ৮০ জনের মৃ’ত্যু হয়। পরে অধিকাংশ অভিবাসীকেই মরক্কোতে ফিরিয়ে দেওয়া হয়। মরক্কো ও স্পেন-উভয় দেশের সরকার এই ঘটনার জন্য সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া তথ্য ও মানবপাচার চক্রকে দায়ী করলেও অনেক অভিবাসী দাবি করেছেন, তারা কোনো পাচারকারীর সহায়তায় নয়, গুজব বিশ্বাস করেই সীমান্তে গিয়েছিলেন। বিশেষজ্ঞদের মতে, তরুণদের উচ্চ বেকারত্ব ও উন্নত জীবনের আশাই এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে তাদের উৎসাহিত করছে।

