বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০ পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণ বিতরণ

দক্ষিণ জেলা প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১০০টি পরিবারের মাঝে আর্থিক অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদের প্রবাসী বিষয়ক রাজনৈতিক সচিব এবং এজে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান আসিফ খান (সবুজ)-এর উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টায় ৬৬নং পূর্ব বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা ও ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সাংবাদিক সাইফুল ইসলামের সঞ্চালনায় সভাপতিত্ব করেন এজে খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ জসিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইয়ুব খান, বেলাল খান সম্রাট, জিয়া রহমান, নিশান ফারুক, আসিফ সিকদার, মোরশেদ মেম্বার, মহিউদ্দীন ইসলাম সাগর, মো. এনাম, ইদ্রিস আজাদ ও মিজান চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য আসিফ খান (সবুজ)-এর উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এজে খান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

Related articles

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫

দুর্গাপূজায় ৩৫৭ মণ্ডপে নিরাপত্তা জোরদার, প্রস্তুত এসআরবি-১৫মোঃ রেজাউল করিম কক্সবাজার...

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফুটালেন এমপি রাসেল

চুয়াডাঙ্গায় প্রতিবন্ধী সন্তানের বাবার মুখে হাসি ফুটালেন এমপি রাসেলমোঃ...

বুকফাটা আর্তনাদ: এক রাতেই গুঁড়িয়ে গেল শারীরিক প্রতিবন্ধী কৃষক মনিরুলের সব স্বপ্ন।”

বুকফাটা আর্তনাদ: এক রাতেই গুঁড়িয়ে গেল শারীরিক প্রতিবন্ধী কৃষক...