প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারের হাতে ঢেউটিন ও অনুদানের চেক তুলে দিলেন এমপি এনামুল হক এনাম

ইমরান হোসেন মুন্না | পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলায় টানা বর্ষণ, বন্যা ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পুনর্বাসনে সরকারি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে ৩৮টি পরিবারের মাঝে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে পটিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সহায়তা সামগ্রী তুলে দেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম।

এ সময় তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে কোনো মানুষ নিরাপদ আশ্রয় থেকে বঞ্চিত না হন।

সংসদ সদস্য আরও বলেন, সরকারি সহায়তা অবশ্যই প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছাতে হবে। এজন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বর্ষাকালে জলাবদ্ধতা বা পানি চলাচলে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে দ্রুত উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য দলীয় নেতাকর্মীদেরও নির্দেশনা দেন সংসদ সদস্য এনামুল হক এনাম, যাতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহবুব আলম শাওন ভূঞা, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ এবং পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষপর্বে ক্ষতিগ্রস্ত ৩৮টি পরিবারের প্রতিনিধিদের হাতে ঢেউটিন ও ঘর নির্মাণের জন্য নগদ অর্থের চেক তুলে দেন সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক এনাম। এ সময় উপকারভোগীরা সরকারের এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের আশাবাদ ব্যক্ত করেন।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

https://aporuptv.com/2026/09/23/%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a1%e0%a7%87/

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসন

ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী বুলবুলি খাতুন: পাশে দাঁড়ালেন চুয়াডাঙ্গা সদর...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...