বেতন-ভাতা বাড়ছে সরকারি চাকরিজীবীদের

আগামী জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার সিদ্ধান্ত দিয়েছে সরকার। বিষয়টির সঙ্গে অবগত কর্মকর্তারা এ তথ্য জানান। একাধিক সূত্র বলেছে, আগামী অর্থবছরের বাজেট বিষয়ে আগামী বুধবার অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের এ নির্দেশনা দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, প্রধানমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন থেকেই নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছেন। আমরা জুলাই থেকে নতুন কাঠামোতে বেতন পাব, এতে কোনো সংশয় নেই। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তবর্তী সরকার গত বছর জাতীয় বেতন কমিশন গঠন করে, যারা গত ২২ জানুয়ারি সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে। এতে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা গ্রেডভেদে ১০০ শতাংশ থেকে ১৪৭ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে।সুপারিশকৃত বেতন কাঠামোতে সর্বনিম্ন ২০তম গ্রেডের মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ ধাপে ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

Related articles

চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।

চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০...

চা চাষে লাভ বাড়লেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট ­দেশে দিন দিন বাড়ছে চায়ের উৎপাদন...

৮০ লাখ অটোরিক্সায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ​দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে অটোরিক্সার নেতিবাচক প্রভাব...

সড়ক দু’র্ঘট’নার সবচেয়ে বড় কারণ অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া মনোভাবই দেশের সড়ক...

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী জনপ্রিয় আন্তঃদেশীয় যাত্রীবাহী...