সাতকানিয়ায় দুই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ২ লাখ

সাতকানিয়ায় দুই আইসক্রিম কারখানায় ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ২ লাখ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসক্রিম ও আইসবার উৎপাদনের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান এর নেতৃত্বে পশ্চিম কাঠগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘আলিফ আইসক্রিম ফ্যাক্টরি’তে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিত উপায়ে অনুমোদনহীন ও নকল লেবেলিং ব্যবহার করে আইসক্রিম উৎপাদন এবং বাজারজাত করার সত্যতা পাওয়া যায়। এ অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিক আদায় করা হয়।

একইদিন ‘নাহিয়ান আইসবার, সাতকানিয়া’য় অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে একই আইনে আরও ১ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ আনসার সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

Related articles

সড়ক-মহাসড়কে গরুর হাট নয়; অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ চট্টগ্রাম ডিসির।

সড়ক-মহাসড়কে গরুর হাট নয়; অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানের নির্দেশ...

‍মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি।

মইজ্জ্যারটেকে মাছিসহ খাওয়ানো হচ্ছে ওসমানি ওরশ বিরিয়ানি।নিজস্ব প্রতিবেদকঃওরশ বিরিয়ানির...

কিডনি রোগের ৭ নীরব লক্ষণ, যেগুলো অবহেলা করা ঠিক নয়।

কিডনি রোগের ৭ নীরব লক্ষণ, যেগুলো অবহেলা করা ঠিক...

পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা।

পটিয়ায় ফুলকলি ফ্যাক্টরিকে দেড় লাখ টাকা জরিমানা।ইমরান হোসেন মুন্না,পটিয়া...

কিডনির নীরব হুমকি: অজান্তেই ঝুঁকিতে জীবন, কী বলছেন চিকিৎসকরা

কিডনির নীরব হুমকি: অজান্তেই ঝুঁকিতে জীবন, কী বলছেন চিকিৎসকরাডেক্স...