পূবালী ব্যাংকের এডিসি বিভাগের ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

পূবালী ব্যাংক পিএলসি’র এডিসি বিভাগের ২০২৬ সালের প্রথম ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহনেওয়াজ খান। সভায় সভাপতিত্ব করেন এডিসি বিভাগের প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. রবিউল আলম। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, ঢাকা কেন্দ্রীয়, নারায়ণগঞ্জ ও গাজীপুর জোনের অঞ্চল প্রধানদের পাশাপাশি সংশ্লিষ্ট জোনগুলোর এডিসি কর্মকর্তারা—বিএসএ ও সিএসএ—সভায় অংশগ্রহণ করেন। সভায় প্রথম ত্রৈমাসিকের ব্যবসায়িক পারফরম্যান্স পর্যালোচনা, ব্যবসা সম্প্রসারণের কৌশল নির্ধারণ এবং এডিসি খাতের প্রবৃদ্ধি বাড়াতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

Related articles

চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০ টাকা বাড়িয়েছে সরকার।

চার ধরনের জ্বালানি তেলের দাম এক লাফে লিটারে ২০...

চা চাষে লাভ বাড়লেও বদলায়নি শ্রমিকদের ভাগ্য

নিজস্ব প্রতিবেদক, সিলেট ­দেশে দিন দিন বাড়ছে চায়ের উৎপাদন...

৮০ লাখ অটোরিক্সায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ​দেশের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনীতিতে অটোরিক্সার নেতিবাচক প্রভাব...

সড়ক দু’র্ঘট’নার সবচেয়ে বড় কারণ অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অদক্ষ চালকদের স্বেচ্ছাচারিতা ও বেপরোয়া মনোভাবই দেশের সড়ক...

বাংলাদেশ–ভারতের মধ্যে আবার মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস চালুর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে চলাচলকারী জনপ্রিয় আন্তঃদেশীয় যাত্রীবাহী...