চট্টগ্রামে ফোম কারখানায় ভয়াবহ আগুন

চট্টগ্রাম মহানগরের আকবর শাহ এলাকায় ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেল ৪টা ২০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম অঞ্চলের কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, আগুন লাগার খবর পাওয়ার পর আগ্রাবাদ ফায়ার স্টেশনের চারটি এবং বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দেড় ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নির্বাপণ করা সম্ভব হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

Related articles

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান

২২ দিনে ৭৮৩ কিলোমিটার উপকূল পেরিয়ে ঐতিহাসিক অভিযান‘নবায়নযোগ্য জ্বালানি...

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার সিদ্ধান্ত

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নান্দনিক চট্টগ্রাম গঠনের সাহসী পরিকল্পনার...

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ

আন্তর্জাতিক বিশ্বতান সংগঠনের ২০২৬-২০২৭ কমিটি বরণ চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি :...

কুমিল্লার দাউদকান্দিতে বাস খাদ্যে পড়ে শের-ই-বাংলা মেডিকেলের ২৪ শিক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক কুমিল্লা: কক্সবাজারে ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার পথে কুমিল্লার দাউদকান্দিতে...

ফেনীতে বাস উ’ল্টে কাস্টমস কর্মকর্তা নি’হ’ত, আ’হ’ত ১০

নিজস্ব প্রতিবেদক, ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় যাত্রীবাহী বাস...