কেরানীগঞ্জে জিহাদ হত্যাচেষ্টা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদন :পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঘটে যাওয়া জিহাদ (১১) নামের এক কিশোরকে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১২৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।
তদন্তে দেখা গেছে, ভুক্তভোগী জিহাদ আসলে জীবিত। ঘটনার বর্ণনা ও অবস্থান সম্পর্কে অসঙ্গতি ছিল। হাজারীবাগে আহত হওয়ার ঘটনা কেরানীগঞ্জে ‘হত্যা’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। এসব তথ্য প্রমাণিত হওয়ায় আদালত সব আসামিকে অব্যাহতির আদেশ দেন।
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না বৃহস্পতিবার (১৯ মার্চ) কেরানীগঞ্জ মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক বদিয়ার রহমানের ফাইনাল প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেন। তদন্ত কর্মকর্তা গত বছরের ১১ আগস্ট প্রতিবেদন আদালতে জমা দেন এবং পরবর্তী প্রক্রিয়ায় ৩০ নভেম্বর আদালত সব আসামিকে অব্যাহতি দেন।
আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, মামলার এজাহার, চার্জশিট এবং ভুক্তভোগীর জবানবন্দি অনুযায়ী, এটি হত্যা মামলা হলেও ভুক্তভোগী জীবিত ছিলেন এবং কেবল জখমপ্রাপ্ত ছিলেন। এই অবস্থায় কেরানীগঞ্জ মডেল থানায় দায়ের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়।

Related articles

চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রত্যাশী হিসেবে আলোচনায় আবু হাসনাত সাজিদ

চট্টগ্রাম প্রতিনিধি: চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের আসন্ন কমিটিকে ঘিরে সভাপতি প্রত্যাশীদের...

দোহাজারী পৌরসভা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় মোঃ হিরু ইসলাম আজাদ

চট্টগ্রাম প্রতিনিধি: দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী রাজনীতির বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের...

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের এক উদীয়মান মুখ— মোঃ ইরফান হোসেন (সাদ্দাম)

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের একটি সাধারণ মধ্যবিত্ত...

তৃণমূলের প্রত্যাশা: চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি হিসেবে ফয়সাল সিকদার সোহানকে দেখতে চান একাংশের নেতাকর্মী

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে তৃণমূলের...

চন্দনাইশ উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আয়াত হেলাল উদ্দীন তানভীরকে চান তৃণমূলের একাংশ

নিজস্ব প্রতিবেদক: চন্দনাইশ উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে...