মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনর্বহালের দাবিতে এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ

মাদারীপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করার প্রতিবাদ ও পুনর্বহালের দাবিতে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। আজ রোববার বিকেল পাঁচটার দিকে শিবচর উপজেলার সীমান্তবর্তী এলাকায় পদ্মা সেতুর টোল প্লাজার সামনে জড়ো হন উপজেলা বিএনপির নেতা–কর্মী ও প্রার্থীর অনুসারীরা। পরে বিক্ষোভ মিছিলটি এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেন ধরে নাওডোবা পর্যন্ত গিয়ে শেষ হয়।

প্রায় আধা ঘণ্টা এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনের চালকেরা। মিছিল শেষে নাওডোবা গোলচত্বরে বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। এ সময় বিএনপি নেতা–কর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোল্লা, সদস্য মাহাবুবুর রহমান, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান, পৌর যুবদলের সদস্যসচিব আজমল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মৃধা, শিবচর পৌরসভা ছাত্রদলের সভাপতি শিহাব মিয়া প্রমুখ।

Related articles

আগামীকাল শুক্রবার এমপি এনামুল হক এর মতবিনিময় সভা

আগামীকাল শুক্রবার এমপি এনামুল হক এর মতবিনিময় সভা ------------------------------ মোঃ হাসানুর...

স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে চেয়ারম্যানসহ ১৩ জনকে মনোনয়ন দেবে বিএনপি ।

স্থানীয় সরকার নির্বাচনে দল থেকে চেয়ারম্যানসহ ১৩ জনকে মনোনয়ন দেবে...

সাংবাদিকতা থেকে প্রশাসন, ম্যাজিস্ট্রেসি হয়ে আন্তর্জাতিক গণমাধ্যমের নেতৃত্বে খালেদ মুহিউদ্দীন অপরূপ টিভি

নিজস্ব প্রতিবেদক সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা...